দুই ঘণ্টায় ১৪ হাজার টিকিট কিনতে ১ কোটি ৮৫ লাখ হিট

৪ জুন, ২০২৪ ১০:৩২  

ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (৪ জুন) তৃতীয় দিনের চলছে টিকিট বিক্রি। আজ যারা অনলাইনে টিকিট কিনেছেন তারা ১৪ জুন ভ্রমণ করতে পারবেন।

টিকিট কিনতে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১০টা পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ বার চেষ্টা (হিট) হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারোয়ার জানিয়েছেন, একজন যাত্রী আসা-যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারছেন। সর্বাধিক চারটি আসনের টিকিট কেনা যাবে। এক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই চারটি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকছে। ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট ক্রয়ের সময় নিবন্ধন করা মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হবে। এবারের ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।